কোপা আমেরিকা ফুটবলের কোয়ার্টার ও সেমির সময়সূচী

স্পোর্টস ডেস্ক:
    সময় : বুধবার, জুলাই ৩, ২০২৪, ১২:৪৬ অপরাহ্ণ
  • ৩৭৯ Time View

কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনালের আট দলের সাতটিকে পেয়ে গিয়েছিল আগেই। বাংলাদেশ সময় আজ সকালে কলম্বিয়ার সাথে ১-১ গোলে ড্র করে অষ্টম দল হিসেবে শেষ আট খেলা নিশ্চিত করেছেন ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা অবশ্য গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি। কলম্বিয়ার পেছনে থেকে গ্রুপ রানার্সআপ হয়ে উঠেছে কোয়ার্টার ফাইনালে।

বাংলাদেশ সময় ৭ জুলাই সকালে লাস ভেগাসে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ব্রাজিলের। ওই দিনই ব্রাজিল ম্যাচের তিন ঘণ্টা আগে পানামার মুখোমুখি হবে কলম্বিয়া। ওই দুই ম্যাচের জয়ীরা মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে।

প্রথম সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়ে যাবে বাংলাদেশ সময় ৬ জুলাই। ৫ জুলাইয়ের আর্জেন্টিনা-ইকুয়েডর ও ৬ জুলাইয়ের ভেনেজুয়েলা-কানাডা ম্যাচের জয়ীরা মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে।

বাংলাদেশ সময় ১০ ও ১১ জুলাই সকালে হবে সেমিফাইনাল। ১৫ জুলাই মায়ামিতে ফাইনাল। ও হ্যাঁ, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও আছে একটি। সেটি অনুষ্ঠিত হবে ১৪ জুলাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com