শাজাহানপুরে জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

গোলাম আজম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
    সময় : বুধবার, জুন ২৬, ২০২৪, ১:৫৪ অপরাহ্ণ
  • ৩৪৪ Time View

বগুড়ার শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে মাদক বিরোধী সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার স্থানীয় একটি মিলনাতায়নে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে নেতা মাওলানা আব্দুর রশিদ, সালেকুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ

আলোচনা সভায় প্রধান অতিথি মাওলানা আব্দুল লতিফ বলেন, মাদকের সর্বগ্রাসী ভয়াবহতা থেকে পরিত্রাণ পেতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও পারিবারিক প্রতিরোধ গড়ে তোলার কোন বিকল্প নেই। তিনি মাদক নিয়ন্ত্রণে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার আহবানও জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com