ডি কক-মিলারের বিধ্বংসী ব্যাটিং
স্পোর্টস রিপোর্টার:
ওপেনার ডি কক এর ৩৮ বলে ৬৫ এবং ডেভিড মিলারের ২৮ বলে ৪৩ রানে ভর করে ইংল্যান্ডকে ১৬৪ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৩ রান করেছে দক্ষিণ আফ্রিকা।
ব্যাট হাতে শুরু থেকেই মারমুখী ছিলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার। ৯ দশমিক ৫ ওভারে ৮৬ রান তুলে প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা। দলীয় ৮৬ রানে ব্যক্তিগত ১৯ রান করে মইন আলীর শিকারে পরিনত হন হেনরিক। মাত্র ৬ রান যোগ করতেই সাজঘরে ফেরেন আরেক ওপেনার কুইন্টন ডি কক। ক্রিজ ছাড়ার আগে ৩৪ বলে ৬৫ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন ডি কক। ক্লাসেন এবং দলনেতা মার্করাম দ্রুত আউট হলে রানের গতি থমকে যায়। এরপর ডেভিড মিলার এসে আবারও চড়াও হন বোলারদের উপর।
মাত্র ২৮ বলে ৪৩ রান করে আর্চারের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন মিলার। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৬৩ রান করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা।
ইংল্যান্ডের জাফরা আর্চার ৪০ রানে ৩ উইকেট নিয়েছেন।
Leave a Reply