টি-টুয়েন্টি বিশ্বকাপ

হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বোলিংয়ে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক:
    সময় : শুক্রবার, জুন ২১, ২০২৪, ৮:৪৩ অপরাহ্ণ
  • ৩৭৮ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব জয় দিয়ে শুরু করেছে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। এবার তারা একে অপরের মুখোমুখি। গ্রস আইলেটে আজ এই দুই দলের সামনে সুযোগ সেমিফাইনালে এক পা দিয়ে রাখার। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।

চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা এখনো অপরাজিত। তবে তাদের খেলা মন ভরাতে পারেনি সমর্থকদের। গ্রুপ পর্বে প্রোটিয়া ব্যাটাররা ভুগেছেন, সুপার এইটে যুক্তরাষ্ট্রের ব্যাটাররা তাদের বোলারদের ভালোই চ্যালেঞ্জ জানিয়েছিল। আজ তারা ইংল্যান্ডের মোকাবিলা করবে এমন এক মাঠে যেখানে ২০১০ সালের পর আর খেলা হয়নি তাদের। গ্রস আইলেটের ড্যারেন স্যামি স্টেডিয়ামে খেলা দুই টি-টোয়েন্টির দুটিতেই হেরেছে তারা।

ইংল্যান্ডের অবশ্য এই মাঠে রেকর্ড দারুণ। চার টি-টোয়েন্টি খেলে সবকটিতেই শেষ হাসি ছিল তাদের মুখে। গ্রুপ পর্বে কিছুটা নড়বড়ে ফর্ম থাকলেও জশ বাটলারের দল সুপার এইটে শুরুটা করেছে দুর্দান্ত। বিশ্বকাপের সহ-স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে এখন প্রোটিয়াদের চোখ রাঙাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ইংল্যান্ড একাদশ

ফিল সল্ট, জশ বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেন, জফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড, রিস টপলি।

দক্ষিণ আফ্রিকা একাদশ

কুইন্টন ডি কক, রিজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিখ নরকিয়া, ওটনিল বার্টম্যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com