কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালাই উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে A+ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান-২০২৪ এর আয়োজন করা হয়।

কালাই উপজেলা শাখার শিবিরের সভাপতি হাফেজ মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালাই উপজেলা শাখার আমীর মোঃ আব্দুর রউফ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর শাখার সাবেক ছাত্রনেতা মোঃ আল আমিন ইসলাম ও জামায়াতে ইসলামী কালাই উপজেলা শাখার সেক্রেটারি মোঃ আব্দুল আলীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মাত্রাই ইউনিয়ন শাখার আমির হাফেজ মাওঃ মোঃ আব্দুস সোবহান।
আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবির কালাই উপজেলা শাখার সাবেক সেক্রেটারি মোঃ শাহিন ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
Leave a Reply