গোবিন্দগঞ্জে জামায়াতের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

গোবিন্দগঞ্জ অফিস:
    সময় : রবিবার, জুন ১৬, ২০২৪, ১০:১৩ অপরাহ্ণ
  • ২৮৩ Time View

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৬ জুন জামায়াতের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

ঈদ উপহারের মধ্যে ছিল চাল,ডাল,তেল,সাবান, মসলা ইত্যাদি। এছাড়া অসহায় এক ব্যক্তিকে রোজগার করে খাওয়ার জন্য একটি অটো রিক্সা প্রদান করা হয়।

জানা গেছে, উপজেলা জামায়াতের উদ্যোগে আজ গোবিন্দগঞ্জ পৌরসভা সহ উপজেলার ১৭টি ইউনিয়নে গরীব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসব ঈদ সামগ্রী বিতরণ করেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর বিশিষ্ট চিকিৎসক ডাঃ আব্দুর রহিম সরকার।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা নুরুন নবী প্রধান, উপজেলা আমীর আব্দুল বারী উপজেলা নায়েবে আমীর মাওলানা আবুল কালাম আজাদ, সেক্রেটারী অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, পৌর আমীর শহিদুল ইসলাম সেক্রেটারী প্রভাষক হাসান সাঈদ তালুকদার প্রমুখ।

ঈদ সামগ্রী বিতরণ কালে ডাঃ রহিম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য সাধ্যমত অসহায় গরীবদের মাঝে ঈদ সামগ্রী নিয়ে হাজির হয়েছে। জামায়াত এদেশে কোরআনের আইন কায়েম করার জন্য কাজ করে যাচ্ছে। এদেশে কোরআনের আইন কায়েম হলে দেশে কোনো গরিব থাকবে না। তিনি উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন দেশ আজ মহা সংকটে । মানুষের ভোটের অধিকার নেই। কথা বলার স্বাধীনতা নেই। তাই এই ক্রান্তিকালে সকলকে এগিয়ে এসে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ঈদ সামগ্রী বিতরণের পর গোবিন্দগঞ্জ পেীরসভার চকগোবিন্দ গ্রামের শহিদুল ইসলামকে জামায়তের পক্ষ থেকে একটি অটো রিক্সার চাবি হস্তান্তর করেন জননেতা ডাঃ আব্দুর রহিম সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com