সাকিব আল হাসান প্লেয়ার অব দ্য ম্যাচ

সুপার এইটের পথে এগিয়ে গেল বাংলাদেশ

Author স্পোর্টস রিপোর্টার:
    সময় : শুক্রবার, জুন ১৪, ২০২৪, ১২:২০ পূর্বাহ্ণ
  • ২৫৮ Time View

‘ডু অর ডাই’ ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডকে ২৫ রানে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের পথে আরো এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। সাকিব-তামিম-মাহমুদুল্লাহর আগ্রাসী ব্যাটিংয়ের পর বোলারদের কল্যাণে নেদারল্যান্ডকে হারিয়ে এবারের বিশ্বকাপের ২য় জয় ছিনিয়ে নিলো টাইগাররা।

বাংলাদেশের দেয়া ১৬০ রানের টার্গেট তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে সুবিধা করতে পারেনি নেদারল্যান্ড। ৩২ রানে ২ উইকেট হারিয়ে বিপড়ে পড়ে তারা। তবে, বিক্রমাজিত সিং ক্রিজে এসে মারমুখী হয়ে ওঠেন। সাকিবের বলে পরপর দুটি বিশাল ছক্কা হাঁকিয়ে টাইগার শিবিরে ভয় ধরিয়ে দেন। বিক্রমাজিত মাহমুদুল্লাহর বলে ১৬ বলে ২৬ রান করে সাজঘরে ফেরার পর অধিনায়ক এডওয়ার্ড এবং এনগেলব্রেট জুটি দলকে জয়ের দিকেই নিয়ে যাচ্ছিলেন।

কিন্তু দলীয় ১১১ রানের মাথায় লেগ স্পীনার রিশাদ পরপর দুই বলে এনগেলব্রেট (৩৩) এবং ডি লিডেকে সাজঘরে ফেরালে থমকে যায় রানের চাকা। ১১৭ রানে দলনেতা এ্যাডওয়ার্ড মুস্তাফিজুর রহমানের শিকারে পরিনত হলে নেদারল্যান্ডের পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। এ্যাডওয়ার্ড ২৫ রান করেন।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রান তুলতে সক্ষম হয় নেদারল্যান্ড।

বাংলাদেশের পক্ষে রিশাদ ৩টি, তাসকিন ২টি এবং মুস্তাফিজ, তানজিম সাকিব ও মাহমুদুল্লাহ ১টি করে উইকেট লাভ করেন।

সাকিব আল হাসান প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

এই জয়ের ফলে বাংলাদেশ ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ডি গ্রুপের ২য় স্থানে অবস্থান করছে। নেদারল্যান্ডের পয়েণ্ট সমান সংখ্যক ম্যাচ খেলে ২।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com