বগুড়া বিশ্ববিদ্যালয় : স্বপ্ন নয়, বাস্তব হোক

মামুনার রশীদ, বগুড়া:
    সময় : সোমবার, জুন ১০, ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ণ
  • ৫৯৯ Time View

বগুড়া জেলার আঞ্চলিক একটা প্রবাদ আছে’আমরা বগুড়ার ছোল,পুঁটি মাছ মারবে য্যায়ে মারে আনি বোল’ করতোয়া নদী বিধৌত এই বগুড়ায় কেউ না কেউ এক সময় হয়তো বোল বা বোয়ালমাছ মেরেছিল -এটা সত্য।করতোয়া নদীর তীরে গড়ে উঠার উত্তরাঞ্চলের প্রাণের ভূমি বগুড়াতে আজও শিক্ষার বোয়াল ( বিশ্ববিদ্যালয়) অধরাই রয়ে গেছে।অথচ,আমাদের এই বগুড়া এখন আস্তে আস্তে শিল্প নগরী থেকে শিক্ষা নগরীর মর্যাদা লাভ করেছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত কবিতার লাইন ” তেত্রিশ বছর কাটল,কেউ কথা রাখেনি’ অনুকরণে আমি বলতে চাই স্বাধীনতার তৃতীয় প্রজন্মে আমরা( এক প্রজন্ম ২৫ বছর) অথচ আজও সেই স্বপ্ন পূর্ণ হলো না যদিও আমাদের বগুড়া-৬ আসনের স্মার্ট এমপি মহোদয়, জননেতা জনাব রাগেবুল আহসাম রিপু স্যার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।আমি আশা রাখি খুব দ্রুত সময়ের মধ্যেই আমাদের এমপি মহোদয় বগুড়াবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূর্ণ করতে সফল হবেন।

আমরা বগুড়াবাসী কেন বিশ্ববিদ্যালয় চাই- তার কিন্তু যথেষ্ট কারণও আছে এবং এটা সময়ের দাবী বলেই বগুড়াবাসী মনে করে।বগুড়া জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের দ্বিতীয় সর্বোচ্চ উন্নত শহর ও একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে বগুড়া বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা।বাংলার একজন স্বাধীন সুলতান (১২৮৭–১২৯১) নাসিরউদ্দিন বগরা খানের নামানুসারে এই জেলার নামকরণ করা হয়।বাংলাদেশের উত্তরবঙ্গে এক ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ গড়ে উঠেছিল এই বগুড়ায়। প্রাচীন পুণ্ড্র রাজ্যের রাজধানী পুণ্ড্রবর্ধনের বর্তমান নাম মহাস্থানগড়, যা বগুড়া জেলায় অবস্থিত এবং এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে পরিচিত। বগুড়াকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ও রাজধানী বলা হয়। এছাড়াও বগুড়া শিক্ষানগরী নামে পরিচিত৷ বগুড়া জেলা বাংলাদেশের সবচেয়ে বড় ও প্রাচীন জেলা। এর আয়তন ১,১৩০ বর্গমাইল।এর জনসংখ্যা প্রায় ৩৫,৩৯,২৯৪।জেলাক্রম অনুসারে বগুড়ার অবস্থান ষষ্ঠ।জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ মাইলে ১২০০ জন।এখানে সাক্ষরতার হার ৬৮.৪%।

বগুড়া জেলা শিক্ষা প্রতিষ্ঠানের দিক দিয়ে অনেক উন্নত। এ জেলায় রয়েছে দেশ সেরা সরকারি আজিজুল হক কলেজ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। উত্তরবঙ্গের ১ম বেসরকারি বিশ্ববিদ্যালয় পুন্ড্র ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি।অত্র জেলায় ১ টি সরকারি মেডিকেল কলেজ (শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ), ১টি বেসরকারি মেডিকেল কলেজ, ১টি বেসরকারি প্রকৌশল কলেজ, ৮ টি সরকারি কলেজ,১ টি ‘ল’ (আইন) কলেজ,১টি সরকারি মাদরাসা, ৭৬ টি বেসরকারি কলেজ, কিছু সরকারি মাধ্যমিক বিদ্যালয়, ৪০২ টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, ১,৫৬৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৩ টি বেসরকারি প্রথমিক বিদ্যালয়, ১ টি সরকারি পলিটেকনিক্যাল ইন্সটিটিউট, ১ টি ভিটিটিআই, ২ টি পিটিআই, ১ টি টিটিসি ও ১ টি আর্টকলেজ, ১ টি আইএইচটি রয়েছে। এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতি বছর প্রায় ৪০-৫০ হাজার শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি সম্পন্ন করছে কিন্তু উচ্চ শিক্ষার সুযোগ না পেয়ে তারা অনেকেই ঝরে যাচ্ছে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজ এখন অতিরিক্ত ছাত্র পেয়ে সেই ঘাটতি পূূরণে চেষ্টা করছে,অনেকে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছুটছে।আমি মনে করি বগুড়ার শিক্ষার্থীরা কেবল সংখ্যার দিক থেকে এগিয়ে নয় বরং তারা গুণগত মানেও আর সবার থেকে এগিয়ে।এখানে বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে, শিক্ষা-কার্যক্রম শুরু হলে একদিকে যেমন শিক্ষার্থীরা লাভবান হবে,অন্যদিকে অপরাপর বিশ্ববিদ্যালয়ে চাপও কমবে।সুতরাং,বগুড়ায় স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় এখন সময়ের সেরা দাবী। শিক্ষাবান্ধব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের পথে এগিয়ে যাবে আমাদের বগুড়া -এমনটাই আশা করছি।

বগুড়া জেলা প্রতিষ্ঠিত ১৮২১ সালে।শিক্ষার হার ৭২.৪৪ (২০২২ সালের জনশুমারি মতে)
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বরাবরই পাশের হারে এবং মেধাক্রমে এগিয়ে আছে বগুড়া জেলা। তার স্বাক্ষর হিসেবে আমরা গত ১২ মে এসএসসি ফলাফল দেখলাম যে মেধায় বরাবরের মত এবারও এগিয়ে রয়েছে এই জেলা। বোর্ডের ৮টি জেলার মধ্যে পাশের হারে শীর্ষে রয়েছে রাজশাহী এবং মেধায় বগুড়া।

রাজশাহী বোর্ড সূত্রে জানা গেছে, এবার বগুড়া জেলায় ৩৫ হাজার ২৬১জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৩১ হাজার ৭০৭জন শিক্ষার্থী। পাশের হার ৮৯ দশমিক ৯২শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৫৭৪জন।

এসএসসি -২০২৪ এর এই ফলাফলে সাম্য এবং নাফি বগুড়ার বিশ্ববিদ্যালয়ের দাবীকে আরও জোরালো করেছে। বগুড়ার শিক্ষা ক্ষেত্রে সুনাম ও ঐতিহ্য সারাদেশে ছড়িয়ে দিল সাম্য ও নাফি। চলতি বছরের এসএসসি পরীক্ষায় ফলাফলে দেশসেরা সর্বোচ্চ নম্বর প্রাপ্ত বগুড়ার মোঃ শামসাদ মালিক সাম্য ও নাফি বিন হাসান সত্যি দেখিয়েছে আমরা বগুড়ার ছোল,পুঁটি মাছ মারবের য্যায়ে মারে আনি বোল।

পরীক্ষায় মোট ১৩০০ নম্বরের মধ্যে ১২৮৩ নম্বর পেয়েছে সাম্য। সে বগুড়া জিলা স্কুল থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে কৃতকার্য হয়েছে।আরেকজন নাফি বিন হাসান বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজ থেকে ১২৮২ নম্বর পেয়েছে। তারা দুজনই রাজশাহী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

তাদের এই ফলাফল শুধু রাজশাহী শিক্ষাবোর্ডের মধ্যে না সারাদেশে সেরা হিসাবে টফ অব দ্যা কান্ট্রি। ভালো ফলাফলের দিক থেকে রাজশাহী বোর্ডের মধ্যে বগুড়ার শিক্ষাপ্রতিষ্ঠান প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে আসছে দীর্ঘদিন ধরে।

জেলার গুরুত্ব, ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক মানদণ্ডে এবং শিক্ষার ক্রমোন্নতি আমাদেরকে বলে যে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় আমাদের দাবী না বরং অধিকার।আশার কথা হলো আমাদের বগুড়ার মাননীয় সংসদ সদস্য ইতোমধ্যে সংসদেও এ ব্যাপারে ইতিবাচক বক্তব্য ও দাবী তুলে ধরেন এবং তার আলোকে গত বছরের ১০ মে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব রোখছানা বেগম স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা এ প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ধারা ১-এর উপধারা ২-এর প্রদত্ত ক্ষমতাবলে সরকার ৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ইংরেজি আগামী(২০২৪)২২ মে উক্ত আইন কার্যকর করার দিন নির্ধারণ করা হয়েছে।এর আগে গত ১৩ মার্চ ববিপ্রবি স্থাপনে পুরোনো আইন থাকায় ২০১৯ সালে অনুমোদিত এ সংক্রান্ত নতুন আইনের খসড়া বাতিল করা হয়।

সেই হিসাব মতে ২০২৪ সালের ২২ মে থেকে এই আইন কার্যকর হওয়ার কথা।কিন্তু এক বছর পরেও আমরা বগুড়াবাসী তার বাস্তবায়ন দেখতে পারছি না।আমরা আশা রাখছি আমাদের শিক্ষাবান্ধব আওয়ামী লীগ সরকার এবং বগুড়াবাসীর আশা পূরণের মধ্যমণি জননেতা রাগেবুল আহসান রিপু এমপি মহোদয় দেশরত্ন ও জাতির কাণ্ডারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি আকর্ষণ করে বগুড়াবাসীর স্বপ্নকে সার্থক করবেন।শিল্প-সংস্কৃতি ও শিক্ষার ক্ষেত্রে বগুড়া আর সব নগরীর মতো দেশ গঠনে ভূমিকা রাখুক- আমি এমনটাই প্রত্যাশা করি।

তথ্যে-তত্ত্বে কোনো ত্রুটি হলে নিজের অক্ষমতাকে স্বীকার করছি এবং সংশোধনের জন্য শিরনত করে থাকবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com