মার্কিনীদের ১৬০ রানের টার্গেট দিলো পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার:
    সময় : বৃহস্পতিবার, জুন ৬, ২০২৪, ১১:২৬ অপরাহ্ণ
  • ২৫২ Time View

অধিনায়ক বাবর আজম ও শাদাব খানের দায়িত্বশীল ব্যাটিং এবং  শেষ দিকে শাহীন  আফ্রিদির ঝড়ো ব্যাটিংয়ে মার্কিন যুক্তরাস্ট্রকে ১৬০ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। বাবর ৪৪ এবং শাদাব ৪০ রান করেন।

আমেরিকার ডালাসে গ্রু-এ এর ম্যাচে টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় আমেরিকা। ইনিংসের দ্বিতীয় ওভারেই স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান।

পরের ওভারেই স্পিনার কেনজিগের বলে বাউন্ডারির কাছে ক্যাচ দিয়ে বিদায় নেন ওসমান খান। এরপর ফখর জামান ক্রিজে এসে প্রথম বলেই কেনজিগেকে ছক্কা হাঁকান। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি তিনিও। পরের ওভারে পেসার আলী খানের বলে টেইলরের হাতে ক্যাচ তুলে তিনিও সাজঘরে ফেরেন।

মাত্র ২৬ রানের ৩ উইকেট হারানো দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন দলনেতা বাবর আজম ও শাদাব খান। তারা ৭২ রানের জুটি গড়ে দলের বিপর্যয় রুখে দেন।

বাবর আজম ৪৩ বলে ৪৪ রানে এবং শাদাব  খান ২৫ বলে ৪০ রান করে আউট হলে আবারও বিপাকে পড়ে পাকিস্তান। বিশেষ করে আজম খান এবং ইফতেখার আহম্মেদ দ্রুত আউট হলে বড় স্কোরের স্বপ্ন ভেঙ্গে যায় পাকিস্তানের।

শেষ দিকে শাহীণ আফ্রিদি ঝড়োগতিতে ব্যাট চালিয়ে দলকে ১৫৯ রানে পৌঁছে দেন। শাহীন আফ্রিদি মাত্র ১৬ বলে ২টি ছক্কা ও একটি বাউন্ডারিতে অপরাজিত ২৩ রান করেন।

মার্কিন যুক্তরাস্ট্রের কেনজিগে ৩টি এবং নেত্রাভালকার ২টি উইকেট লাভ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com