টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে স্বাগতিক মার্কিন যুক্তরাস্ট্রের বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শিরোপা প্রত্যাশী পাকিস্তান। ৬ ওভারে ৩০ রানে হারিয়েছে দলের প্রথম সারির ৩ ব্যাটারকে।
আমেরিকার ডালাসে গ্রু-এ এর ম্যাচে টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় আমেরিকা। ইনিংসের দ্বিতীয় ওভারেই স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান।
পরের ওভারেই স্পিনার কেনজিগের বলে বাউন্ডারির কাছে ক্যাচ দিয়ে বিদায় নেন ওসমান খান। এরপর ফখর জামান ক্রিজে এসে প্রথম বলেই কেনজিগেকে ছক্কা হাঁকান। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি তিনিও।
পরের ওভারে পেসার আলী খানের বলে টেইলরের হাতে ক্যাচ তুলে তিনিও সাজঘরে ফেরেন।
আমেরিকান বোলারদের দাপটে পাওয়ার প্লেতে মাত্র ৩০ তুলতে সক্ষম হয় বাবর আজমের দল।
Leave a Reply