টি-টুয়েন্টি বিশ্বকাপ : ওমান-নামিবিয়া ম্যাচ টাই

স্পোর্টস রিপোর্টার:
    সময় : সোমবার, জুন ৩, ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ণ
  • ৩১৭ Time View
ওমানের মেহরান খান ৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩টি উইকেট পেয়েছেন। ছবি: ইন্টারনেট

টি-টুয়েন্টি বিশ্বকাপে ওমান বনাম নামিবিয়ার মধ্যকার লো স্কোরিং ম্যাচটি অবশেষে টাই হযেছে। নাটকীয় এই ম্যাচে নামিবিয়া সহজ জয় পেতে যাচ্ছে এমন পরিস্থিতি থেকে হুট করেই ঘুরে যায় ম্যাচের ভাগ্য।

শেষ পর্যন্ত ওমানের বোলারদের ম্যাজিক পারফরমেন্সে ম্যাচটি টাই হয়। আগে ব্যাট করে ওমানের দেয়া ১১০ রানের চ্যালেঞ্জ তাড়া করতে গিযে ২০ ওভারে ৬ উইকেটে ১০৯ রান করে নামিবিয়া।

আমেরিকার ব্রিজটাউনে টসে জিতে নামিবিয়া ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। বোলারদের দাপটে মাত্র ১০৯ রানেই গুটিয়ে যায় ওমান। খালিদা কাইল করেন সর্বোচ্চ ৩৪ রান। রুবেন ট্রাপেলম্যান ৪টি এবং ডেভিড ভিসা ৩টি উইকেট শিকার করেন।

জবাবে নামিবিয়া ইনিংসের প্রথম ওভারে উইকেট হারালেও একসময় জয়ের খুব কাছাকাছি চলে যায়। কিন্তু ১৭ ওভারের পর হুট করেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ওমানের হাতে। বোলারদের অবিশ্বাস্য ম্যাজিক্যাল বোলিংয়ে শেষ পর্যন্ত ২০ ওভারে ১০৯ রান তুলতে সক্ষ হয় নামিবিয়া। ম্যাচ হয়ে যায় টাই। পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

ওমানের মেহরান খান ৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩টি উইকেট পেয়েছেন।

আইসিসির নিয়ম অনুসারে প্রথম ইনিংসে ওমানকে অলআউট করার পুরস্কার হিসেবে ১ ওভারের এলিমেনেটর জিতেছে নামিবিয়া।

নামিবিয়ার ডেভিড ভিসা প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com