টি-টুযেন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে মার্কিন যুক্তরাস্ট্র। কানাডার ছুঁড়ে দেওয়া ১৯৫ রানের টার্গেট ১৪ বল হাতে রেখেই জিতে নিলো মার্কিনীরা।
কানাডার দেওয়া ১৯৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের ২য় বলেই ওপেনার ষ্টিভেন টেইলরকে হারায় যুক্তরাস্ট্র। এরপর দলীয় ৪২ রানে দলনেতা মোনাক প্যাটেল আউট হলে শংকা জাগে মার্কিনীদের মনে।
আন্দ্রেজ গুজ ও এরোন জোনস্ ১৩৩ রানের জুটি গড়ে কানাডাকে ম্যাচ থেকে ছিটকে ফেলেন। দলের ১৭৩ রানের মাথায় ব্যক্তিগত ৬৫ রানে গুজ বিদায় নিলেও এরোন জোনস অপরাজিত ছিলেন ৯৪ রানে। মাত্র ৪০ বলের এই দানবীয় ইনিংসে ৪টি চার ও ১০টি বিশাল ছক্কা হাঁকান জোনস।
এরোন জোনস প্লেয়ার অপব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।
টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে কানাডাতে দুর্দান্ত শুরু এনে দেন অ্যারন জোন্স ও নাভনিত ধালিওয়াল। এ দুজন প্রথম ৩২ বলেই স্কোরবোর্ডে জমা করেন ৪৩ রান। জোন্স ১৬ বলে ২৩ রান করে হারমিতের শিকার হলে ভাঙে জুটি। দ্বিতীয় উইকেটে নেমে পারগাত সিং বেশিক্ষণ ক্রিকেট থাকতে পারেননি। দলীয় ৬৬ রানে ৫ রান করে রান আউটের ফাঁদে কাটা পড়েন তিনি।
তৃতীয় উইকেটে ধালিওয়াল ও নিকোলাস কিরটন ৬২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। দলীয় ১২৮ রানে ধালিওয়ালকে ফিরিয়ে জুটি ভাঙেন কোরি অ্যান্ডারসন। অবশ্য তার আগে ধালিওয়াল ৪৪ বলে ৩ ছক্কা ও ৬ চারের সাহায্যে ৬১ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন। এটি ৯ম আসরের প্রথম অর্ধশতক। চতুর্থ উইকেটে কিরটন উইকেটরক্ষক ব্যাটার শ্রেয়াস মোভাকে সঙ্গে নিয়ে ৩১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। দলীয় ১৫৯ রানে ব্যক্তিগত ৫১ রান করে আলী খানের শিকারে পরিণত হন। তার ইনিংসটি সাজানো ছিল ২ ছক্কা ও ৩ চারে।
শেষ দিকে উইকেটরক্ষক ব্যাটার শ্রেয়াস মোভা ও দিলপ্রীত বাজওয়া যুক্তরাষ্ট্রের বোলারদের ওপর তাণ্ডব চালান। মোভা ১৬ বলে ২ চার ও সমান ছয়ে ৩২ রানে অপরাজিত থাকেন। বাজওয়া ৫ বলে ১ ছক্কা ও সমান চারে ১১ রান করেন। এতে করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় কানাডা।
জয়ের জন্য ব্যাটিংয়ে নেমে প্রথমে ধীর গতিতে শুরু করলেও শেষ পযর্ন্ত জয় তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। ১৭ ওভার ৪ বলে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় যুক্তরাষ্ট্র। দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন এরোন জনস। তার সংগ্রহ অপরাজিত ৯৪ রান।
Leave a Reply