অনুশীলনে বলের আঘাতে মাথা ফেটেছে মোস্তাফিজের

স্পোর্টস্ রিপোর্টার:
    সময় : রবিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ৭:২৬ পূর্বাহ্ণ
  • ৫৩০ Time View

বিপিএল-এর অনুশীলনের সময় মাথায় বলের আঘাত লেগে মারাত্মক আহত হয়েছেন বাংলাদেশের নাম্বার ওয়ান পেস বোলার এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অন্যতম সদস্য মুস্তাফিজুর রহমান। রোববার সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ক্যারিবিয়ান ক্রিকেটার ম্যাথু ফোর্ডের বল ফিজের মাথায় আঘাত করে। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে।

বল করে রান আপ নিতে ফিরছিলেন তিনি। এ সময় কুমিল্লার প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ডাক পড়ে মুস্তাফিজের। মাথা ঘুরিয়ে কোচের দিকে যাওয়ার সময়ই বল মুস্তাফিজের মাথার বাঁ দিকে আঘাত করে। বলের আঘাতে তার মাথা ফেটে গেছে।

এবারের বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। তার শিকার ১১ উইকেট। ৩২ রান দিয়ে ৩ উইকেট ছিল এবারের বিপিএলে ফিজের সেরা বোলিং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com