ঘোড়াঘাটে উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহন

আজিজার রহমান , ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি :
    সময় : মঙ্গলবার, মে ২৮, ২০২৪, ১০:৩৩ অপরাহ্ণ
  • ২৬৪ Time View

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী,ভাইস চেয়ারম্যান পুরুষ ইফতেখার আহমেদ বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম আজ মঙ্গলবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথ গ্রহণ করেছেন।

তাদের কে শপথ বাক্য পাঠ করান রংপুর বিভাগীয় কমিশনার মো.জাকির হোসেন।

এ ছাড়াও রংপুর বিভাগীয় কমিশনার মো.জাকির হোসেন একই দিনে রংপুর বিভাগের প্রথম ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের ১৯ জন নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ৩৮ জন ভাইস চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।

শপথ বাক্য পাঠ কালে রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আবু জাফর,রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দিনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত ৮ মে প্রথম ধাপে রংপুর বিভাগের ১৯ টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com