ঘোড়াঘাটের একই হাট থেকে ৩টি মোটরসাইকেল চুরি!

 ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :
    সময় : মঙ্গলবার, মে ২৮, ২০২৪, ১০:৩২ অপরাহ্ণ
  • ২৫৮ Time View

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগীহাট থেকে কয়েক মসের ব্যবধানে ৩টি মোটরসাইকেল চুরি হলেও কোনো চোর ধরা পড়েনি। একটি সংঘবদ্ধ চক্র এসব মোটরসাইকেল চোরির সঙ্গে জড়িত বলে অনেকেই ধারনা।

২৮ মে (মঙ্গলবার) বিকেল ৪ টার কিছু পূর্বে ডুগডুগীহাট দারুছ্ছুন্নাহ্ হাফেজিয়া কিতাবিয়া মাদ্রাসা ও এতিমখানার মাঠ থেকে ১ টি ডিসকোভার- ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়েছে। যার নং জয়পুরহাট – হ- ১৪৭০৬২। মোটরসাইকেল মালিক মোঃ জহুর আলী (৪৭) তার প্রবাসি ছেলের মোটরসাইকেল নিয়ে ডুগডুগীহাটে বাজার করতে এসে ডুগডুগীহাট দারুছ্ছুন্নাহ্ হাফেজিয়া কিতাবিয়া মাদ্রাসা ও এতিমখানার মাঠে তালাবদ্ধ করে রেখে বাজার করতে যায়। ফিরে এসে দেখে তার মোটরসাইকেলটি সেখানে নেই। বহু খোঁজাখুঁজি করে দেখে সে বুঝতে পারে তার মোটরসাইকেলটি চুরি হয়েছে।

জহুর আলী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রশিদপুর ( সতানা) গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। জহুর আলী বলেন, আমি মোটরসাইকেলটি তালাবদ্ধ করে রেখে বাজার থেকে এসে দেখি আমার মোটরসাইকেলটি চুরি হয়েছে। বিষয়টি আমি মাদ্রাসা কতৃপক্ষ, গন্যমান্য ব্যক্তি ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ এনামূল হককে আবহিত করেছি।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ এনামুল হক বলেন, কিছুদিনের ব্যবধানে এই ডুগডুগীহাট থেকে ৩টি মোটরসাইকেল চুরি হয়ে গেল। একটি সংঘবদ্ধ চক্র এসব মোটরসাইকেল চুরির সাথে জড়িত। আমরা জড়িতদের ধরার চেষ্টা অব্যাহত রেখেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com