খালেদা-তারেকের জন্য ফল পাঠালেন আমীরে জামায়াত!

সাতমাথা ডেস্ক:
    সময় : মঙ্গলবার, মে ২৮, ২০২৪, ৫:১৫ অপরাহ্ণ
  • ২৯৩ Time View

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য মৌসুমি ফল উপহার পাঠিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার রাত নয়টার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে উপহার হিসেবে আম ও লিচু পাঠিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আমিরের পক্ষ থেকে ফলগুলো নিয়ে আসেন তাঁর প্রতিনিধি গোলাম মাওলা।

বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে উপহার আম ও লিচু গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, রিয়াজ উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com