ল ইয়ার্স কাউন্সিল বগুড়া’র সভাপতি এ্যাড. কাজী নজরুলের ইন্তেকাল

মাহমুদুন্নবী শামীম, কোর্ট রিপোর্টার:
    সময় : মঙ্গলবার, মে ২৮, ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ণ
  • ৪২০ Time View

বগুড়া আইনজীবি সমিতির সিনিয়র আইনজীবি ও বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের সভাপতি এ্যাড. কাজী নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

আজ ভোর রাতে নিজ বাড়িতে ( শেরপুর) অসুস্থ অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আজ বাদ যোহর তার নিজ বাড়িতে ( শেরপুর) জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

এ্যাড. কাজী নজরুল ইসলামের মৃত্যুতে সিনিয়র জেলা ও দায়রাজজ আদালতে আজ সকাল ১১.৩০ টায় ফুলকোর্ট রেভারেন্স সভা অনুষ্ঠিত হবে বলে জানাগেছে।

জামায়াতে ইসলামীর শোক

বগুড়া আইনজীবি সমিতির সিনিয়র আইনজীবি ও বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের সভাপতি এ্যাড. কাজী নজরুল ইসলামের ইন্তেকাল গভীর শোক জানিয়েছে জামায়াত।

জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির  অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল ও সেক্রেটারী অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক এক শোকবানীতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মরহুমের শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com