অপ্রত্যাশিতভাবে সিরিজ হারার পর শেষ টি-টুয়েন্টিতে টাইগারদের সামনে দাঁড়াতেই পারেনি মার্কিন যুক্তরাস্ট্র। মুস্তাফিজের বোলিং তোপে মাত্র ১০৪ রানে আটকে যাওয়া যুক্তরাস্ট্রের বোলারদের বেধড়ক পিটিয়ে মাত্র ১১ ওভার বলে কোন উইকেট না হারিয়ে ম্যাচ জিতে নিলো বাংলাদেশ।
দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার হেসে-খেলে দলকে জয় উপহার দিয়েছেন। তামিম ৪২ বলে ৩টি ছয় ও ৫টি চারের সাহায্যে করেছেন ৫৮রান। সৌম্য দুই ছয় ও ৪টি চারে মাত্র ২৮ বলে খেলেছেন ৪৩ রানের ইনিংস। দুই ওপেনারের হার না মানা ব্যাটিংয়ে সহজ জয় দিয়েই সিরিজ মেষ করলো বাংলাদেশ। হোয়াইটওয়াশের লজ্জা থেকেও মুক্তি মিললো।
এর আগে মুস্তাফিজের বোলিং তোপে ৯ উইকেট ১০৪ রান করে যুক্তরাস্ট্র। মুস্তাফিজ ১০ রানে ৬ উইকেট শিকার করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।
Leave a Reply