গোবিন্দগঞ্জে বুলবুল চেয়ারম্যান নির্বাচিত

গোবিন্দগঞ্জ অফিস :
    সময় : বুধবার, মে ২২, ২০২৪, ৬:৫০ পূর্বাহ্ণ
  • ২৪৬ Time View

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল মঙ্গলবার ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকে ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলেও বিকাল ৩টার পর থেকে কেন্দ্র দখলের মহড়া চলে। প্রশাসনের ব্যাপক প্রস্তুতি থাকলেও কেন্দ্র দখলের সময় তারা কোন ভূমিকা পালন করেনি বলে প্রতিদ্বন্দ্বি অনেক প্রার্থীই অভিযোগ করেছেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের শাকিল আলম বুলবুল ৯১ হাজার ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোটর সাইকেল প্রতীকের আব্দুল লতিফ প্রধান পেয়েছেন ৮২ হাজার ৪৫ ভোট।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে এমএ মতিন মোল্লা চশমা প্রতীক নিয়ে ৬৫ হাজার ৯শ’ ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাইক প্রতীকের শরিফুল ইসলাম তাজু পেয়েছেন ৫৭ হাজার ৫শ’ ৩৭ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাপিয়া রানী দাস সেলাই শেশিন প্রতীক ৪৫ হাজার ২ শ’ ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উম্মে জাহান প্রজাপতি প্রতীক পেয়েছেন ৩৪ হাজার ৫২ ভোট। গোবিন্দগঞ্জ নির্বাচন অফিস সূত্র জানিয়েছেন গড় ভোট প্রদানের হার ছিল ৩৯ দশমিক ৬ ভাগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com