বাংলোদেশের চরম ব্যাটিং বিপর্যয় : ৪ ওভারে নেই ৩ উইকেট

স্পোর্টস রিপোর্টার:
    সময় : রবিবার, মে ১২, ২০২৪, ৪:২৪ পূর্বাহ্ণ
  • ৫৭৯ Time View

সিরিজের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মাত্র ৪ ওভারে ১৫ রানেই সাজঘরে ফিরেছেন তানজিদ তামিম, সৌম্য সরকার এবং তাওহিদ হৃদয়।

দলীয় ৯ রানে মুজারাবানির বলে মাসাকাদজার হাতে ক্যাচ তুলে বিদায় নেন তানজিদ হাসান তামিম। পরের ওভারেই সাজঘরে ফেরেন সৌম্য সরকার। মাত্র এক ওভার পর বেনেটের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য ক্যাটসম্যান তাওহিদ হৃদয়।

জিম্বাবুয়ের মুজারাবানি ১টি এবং বেনেট ২টি উইকেট তুলে নিয়ে স্বাগতিক শিবিরে ধ্বস নামিয়েছেন।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫ এবং মাহমুদুল্লাহ রিয়াদ ১২ রানে ব্যাট করছেন। ৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ২৭ রান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com