৩-০ তে সিরিজ জিতলো বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার:
    সময় : মঙ্গলবার, মে ৭, ২০২৪, ১২:৪৬ অপরাহ্ণ
  • ৫১৮ Time View

শেষ মুহুর্তে জিম্বাবুয়ের পিছনের সারির ব্যাটারদের মারমুখী ব্যাটিং বাংলাদেশ শিবিরে আতংক ছড়ালেও শেষ রক্ষা হয়নি। ৯ রানে ম্যাচ জিতেছে বাংলাদেশ।

বাংলাদেশের গড়া ১৬৫ রানের জবাব দিতে নেমে জিম্বাবুয়ে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ১৬ রানে ১ম উইকেট হারানোর পর দলীয় ৭৩ রানে ৬ষ্ঠ উইকেট হারায় সফলকারীরা। এরপর আগের ম্যাচের সেরা স্কোরার জনাথন ক্যাম্বেল এসে বাংলাদেশ শিবিরে ভয় ধরানোর চেষ্টা করেন। তিনি  ১০ বলে ব্যক্তিগত ২১ রানে সাজঘরে ফিরলে স্বস্তি আসে টাইগারদের। কিন্তু শেষ দিকে মাসাকাদজা ও ফারাজ আকরামের মারমুখী ব্যাটিং নতুন শংকা তৈরি করে। কিন্তু টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৫৬ রানে থামে জিম্বাবুয়ে।

মাসাকাদজা ১৩ রানে আউট হলেও ফারাজ আকরাম ১৯ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের সেরা বোলার চিলেন সাইফুদ্দিন। তিনি ৪২ রানে ৩ উইকেট লাভ করেন।

এর আগে তাওহিদ হৃদয়ের ফিফটিতে ৫ উইকেটে ১৬৫ রান করে বাংলাদেশ।

৩৮ বলে ৫৭ রান করে তাওহিদ হৃদয় পরপর দুই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com