বগুড়ার দুই উদীয়মান তারকা তাওহিদ হৃদয় এবং তানজিদ হাসান তামিমের ব্যাটে ভর করে সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তানজিদ তামিম ৪৭ বলে ৬৭ এবং হৃদয় ১৮ বলে ৩৩ রানে অপরাজিত ছিলেন।
চট্রগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে সফরকারীদের দেয়া ১২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় বাংলাদেশ। ওপেনার লিটন দাসের উইকেট হারায় দলীয় ৫ রানে। এরপর আরেক ওপেনার তানজিদ তামিমকে সাথে নিয়ে দলের ভীত মজবুত করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলীয় ৫৭ রানের মাথায় ব্যক্তিগত ২১ রান করে সাজঘরে ফেরেন শান্ত। এরপর তাওহিদ হৃদয় এবং তানজিদ তামিম জুটি হেসে খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
তানজিদ তামিম ৪৭ বলে ৮ চার ও ২টি বিশাল ছক্কায় খেলেন হার না মানা ৬৭ রান। তাওহিদ হৃদয় ১৮ বলে ৫টি চার ও একটি ছক্কায় অপরাজিত ৩৩ রান করেন।
জিম্বাবুয়ের মুজারাবানি ও জঙ্গি ১টি করে উইকেট লাভ করেন। বাংলোদেশ দলের তাসকিন আহম্মেদ মাত্র ১৪ রানে ৩ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।
এই জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের ২য় ম্যাচ ৫ মে একই মাঠে অনুষ্ঠিত হবে।
Leave a Reply