গুলশানে ১৮ তলা ভবনে আগুন

সাতমাথা ডেস্ক:
    সময় : শনিবার, মার্চ ২৩, ২০২৪, ১১:২২ পূর্বাহ্ণ
  • ৪৮১ Time View

রাজধানীর গুলশান এক নম্বরে ১৮ তলা একটি ভবনের ১০ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট।

গুলশান এক নম্বরের এডব্লিউআর ভবনে শনিবার বিকাল ৪টা ২০ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাফি আল ফারুক যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

রাফি আল ফারুক বলেন, গুলশান ১ নম্বরে এডব্লিউ আর টাওয়ারের ১৮তলা ভবনের ১০ম তলায় আগুন লেগেছে। বর্তমানে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট কাজ করছে। আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com