ব্যাংকের টাকা চুরি মামলায় ভিপি নূরের গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার

Reporter Name
    সময় : রবিবার, অক্টোবর ১১, ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
  • ৯৫ Time View

সাতমাথা ডেস্ক :

ব্যাংকের টাকা চুরি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম ফরিদ আমিনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ফরিদ আমিন উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের রুহুল আমিনের ছেলে।

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনীত চৌদ্দগ্রাম আসনের প্রার্থী ছিলেন।

চৌদ্দগ্রাম থানার ওসি মো. আরিফ হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, টাঙ্গাইলের মির্জাপুর থানায় করা ব্যাংকের টাকা চুরির একটি মামলায় ফরিদ আমিনের তিন বছরের সাজা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।

সাজা হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওসি আরিফ হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com