১১দলীয় জোটের ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে বগুড়ার চারমাথায় পথসভার স্থান পরিদর্শন

Reporter Name
    সময় : রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
  • ১৯৭ Time View

বগুড়া মহানগর (১৫নং ওয়ার্ড) প্রতিনিধি : জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ ৬ দফা দাবিতে ঘোষিত ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর লংমার্চ আগামী ১৯ সেপ্টেম্বর ।

এই লংমার্চের অংশ হিসেবে বগুড়া চারমাথা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিতব্য পথসভার স্থান পরিদর্শন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা ও মহানগরী শাখার নেতৃবৃন্দ।

আজ শনিবার সকালে ফ্লাইট লেফটেন্যান্ট মমতুল বারী সড়ক সংলগ্ন চারমাথা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় পথসভার সম্ভাব্য মঞ্চ ও গাড়ি বহর থামার স্থান পরিদর্শন করেন নেতৃবৃন্দ ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর এর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান,এনসিপির বগুড়া জেলা আহবায়ক ইঞ্জনিয়ার এমএসএ মাহমুদ সহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ ।

পরিদর্শনকালে অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক বলেন, “৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চে যেভাবে জনতার ঢল নেমেছে, ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চেও তার চেয়ে বেশি জনসমাগম হবে ইনশাআল্লাহ। বগুড়া হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার। চারমাথায় আমাদের পথসভায় লাখো মানুষের সমাগম ঘটবে। সেই লক্ষ্যে আমরা প্রস্তুতি গ্রহণ করছি।”

তিনি আরো বলেন, লংমার্চকে স্বাগত জানাতে বগুড়ার সর্বস্তরের জনগণ প্রস্তুত। প্রশাসনের সহযোগিতা নিয়ে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি সফল করা হবে। উল্লেখ্য, গত ৬ আগস্ট রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ৪টি লংমার্চের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর, ১০ অক্টোবর ঢাকা-খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা-সিলেট লংমার্চ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com