বগুড়ার কাহালুতে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ৪ জন নিহত

Reporter Name
    সময় : শনিবার, আগস্ট ১, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
  • ১৩১ Time View

কাহালু(বগুড়া) প্রতিনিধি  :

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকাপের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের কাজীপাড়া কাজিপাড়া বৌ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাহালু থানার ওসি মো. শফিকুল ইসলাম।

দুর্ঘটনায় নিহত চারজনই পিকআপের আরোহী; চালক, হেলপার এবং দু্ই মাছ ব্যবসায়ী। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ময়মনসিংহ জেলার সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৫০)। পেশায় তিনি মাছ ব্যবসায়ী।

ওসি শফিকুল ইসলাম বলেন, ময়মনসিংহ থেকে আসা একটি পিকআপ নওগাঁতে মাছ বিক্রি করে ফিরছিল। পথে কাজিপাড়া এলাকায় অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় নওগাঁগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে পিক-আপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক, হেলপার ও দুইজন মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক-হেলপার পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com