ছাত্রদল নেতাদের খুন-ধর্ষণের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল

Reporter Name
    সময় : মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
  • ৪০০ Time View

স্টাফ রিপোর্টার : বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলেজ শাখার আয়োজনে গাজীপুরে সাবেক ছাত্রদল নেতা কর্তৃক নারী ব্যবসায়ী খুন, চট্টগ্রামের মীরসরাইয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩ ফেব্রুয়ারী মঙ্গলবার আজিজুল হক কলেজের বটতলা থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে৷মিছিল শেষে কলেজ বটতলায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

এছাড়া আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার দায়িত্বশীল আল জাবের হক্কানী, রিয়াদ হাসান রিফাত৷

সমাবেশে বক্তারা গাজীপুর ও চট্টগ্রামে খুন,ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। এছড়াও সারাদেশে নির্বাচনী প্রচারণাসহ সামাজিক নানা কাজে নারীদের অবমাননা ও হেনস্তার তীব্র প্রতিবাদ জানায় বক্তারা৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com