বগুড়া পৌরসভার ১৬নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
    সময় : মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫, ৭:৫৯ অপরাহ্ণ
  • ৩১১ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া পৌরসভার ১৬ নং ওয়ার্ড শাখার উদ্যোগে মঙ্গলবার উপশহর হাউজিং মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

১৬নং ওয়ার্ড আমির রেজাউল করিমের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন শহর জামায়াতের আমির জননেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। আরো বক্তব্য রাখেন শহর জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক আব্দুর রাজ্জাক, কর্ম পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার বজলুর রহমান, শ্রমিক কল্যাল সম্পাদক আজগর আলী, জোন টিম সদস্য অধ্যাপক জাহেদুর রহমান প্রমূখ।

অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, রমযান মাস এসেছে নিজেকে পরিশুদ্ধ করে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গড়ে তোলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে পবিত্র কুরআন নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। তাই বেশি বেশি কুরআন অধ্যায়নের পাশাপাশি আল-কুরআনের সমাজ গড়ার মাধ্যমে মহান মা’বুদের সন্তুষ্টি অর্জন করতে হবে। তিনি সবাইকে আল-কুরআনের সমাজ গড়ার কাজে আত্মনিয়োগ করার উদাত্ব আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com