বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির বগুড়া শহর শাখার সাংগঠনিক থানা আলিয়া মাদ্রাসা জোনের উদ্যোগে শনিবার বিকেলে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। বিকেল ৩ টায় হাকির মোড়ে আয়োজিত পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য ও বগুড়া শহর শাখার সভাপতি মোঃ রেজওয়ানুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির বগুড়া শহর শাখার অর্থ সম্পাদক মেহেদী হাসান, সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক হাফেজ মাওলানা শাহাবুদ্দিন , সাবেক আলিয়া জোন সভাপতি আব্দুল ওয়াদুদ, উপশহর সাংগঠনিক থানা সভাপতি হাবিবুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলিয়া জোন সভাপতি আবুল কাসেম।
ব্যতিক্রমী পিঠা উৎসবে শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মি ও সাধারন শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
Leave a Reply