দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দুর্গাপুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৫ জানুয়ারি দিনাজপুরের বড় মাঠে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে পার্বতীপুর উপজেলার ৪ নম্বর পলাশবাড়ী ইউনিয়ন জামায়াত শাখা এ কর্মসূচির আয়োজন করে।
শুভেচ্ছা মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলার জামায়াতের নায়েবে আমির রেজাউর রহমান মোল্লা। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পার্বতীপুর উপজেলা সভাপতি ওসমান আলী, ইউনিয়নের নির্বাহী সদস্য ইমরান আলী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পার্বতীপুর থানা সেক্রেটারি আসাদুল্লাহ আল গালিব, শিবিরের ইউনিয়ন সভাপতি ইমরান আলী, জামায়াতের ইউনিয়ন সভাপতি মুবিনুল ইসলাম ফারুকী, ইউনিয়ন বাইতুল মালের শহীদুল্লাহ সরকার এবং সেনাবাহিনীতে কর্মরত জহির উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় বক্তারা জামায়াতে ইসলামীকে আরও সুসংগঠিত করতে স্থানীয় জনসাধারণের সহযোগিতা কামনা করেন। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।
শুভেচ্ছা মিছিল শেষে জহির উদ্দিনের মানবসেবামূলক কার্যক্রমের অফিসে রেজাউর রহমান মোল্লাকে স্থানীয় জনগণের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। জামায়াতের রাজনৈতিক কার্যক্রমকে বেগবান করতে স্থানীয় জনসাধারণ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বলে জানা গেছে।
Leave a Reply