সান্তাহারে জন্ম নিবন্ধনকৃত শিশুদের পুরষ্কার বিতরণ

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি:
    সময় : বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪, ৪:৫০ অপরাহ্ণ
  • ২৫২ Time View

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার আয়োজনে জম্ম নিবন্ধনকৃত শিশুদের বিশেষ পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১২ টায় সান্তাহার পৌরসভা চত্বরে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও সান্তাহার পৌরসভার প্রশাসক রুমানা আফরোজের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠিত জম্ম নিবন্ধনকৃত শিশুদের বিশেষ পুরষ্কার বিতরণী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার স্থানীয় সরকারের উপ-পরিচালক মাসুম আলী বেগ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য বিভাগে ডাক্তার মোহসীন আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com