মালতীনগরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি:
    সময় : মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪, ১২:০৪ অপরাহ্ণ
  • ৩০৮ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শহর শাখার আওতাধীন মালতিনগর সাংগঠনিক থানা শাখার উদ্যোগে আজ (মঙ্গলবার) সকালে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।

মালতিনগর সাংগঠনিক থানা শাখার আমির অধ্যাপক আব্দুস সালাম তুহিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার সেক্রেটারি অধ্যাপক আ,স,ম আব্দুল মালেক।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বগুড়া শহর শাখার সরকারি সেক্রেটারি আল-আমিন, থানা নায়েবে আমির আসলাম হোসেন বিপু, সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু, মাওলানা আব্দুল জলিল, মাওলানা আজাহার আলী, অধ্যাপক হারুনুর রশিদ প্রমূখ।

প্রধান অতিথি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ইসলামী আন্দোলনের দাওয়াতী কার্যক্রম পরিচালনার যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটাকে কাজে কাজে লাগাতে হবে। প্রতিটি ঘরে ঘরে ইসলামের সুমহান বানী পৌঁছে দিতে হবে। বৈষম্যমুক্ত, মানবিক বাংলাদেশ গড়ার কাজে জামায়াতের প্রতিটি দায়িত্বশীলকে সাহসীকতার সাথে ময়দানে ভূমিকা পালন করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com