পার্বতীপুরে জামায়াত নেতাদের পূজা মণ্ডপ পরিদর্শন

ওসমান আলী, পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি:
    সময় : শনিবার, অক্টোবর ১২, ২০২৪, ৫:১৩ অপরাহ্ণ
  • ৪৯২ Time View

দিনাজপুর জেলার পার্বতীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্বতীপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

শনিবার (১২ই অক্টোবর) দুপুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন কালে জামায়েত ইসলামীর নেতৃবৃন্দ হিন্দু নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

এ সময় পার্বতীপুর জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মোহাম্মদ ইউসুফ আলী বলেন, এ দেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলিম সকলের। স্বাধীন ভাবে ধর্মীয় উৎসব পালনের ক্ষেত্রে সকলের সমান অধিকার রয়েছে।বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের সকলের সম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে চায়।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি আবু সায়েম শাহ , শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি ওসমান আলী, উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু দীপেষ রায় , হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি কৈলাস প্রসাদ সোনারসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com