বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের মীরপুর গ্রামে ডাঙ্গার বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীসুত্রে জানাগেছে, আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বাক প্রতিবন্ধী মামুনের কন্যা নেশা (১০) ও আব্দুল্লাহেল কাফী পল্টুর কন্যা প্রত্যাশা (১১) বাড়ির পাশে ডাঙ্গার বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পথচারীরা শিশু দুটির ভাসমান লাশ উদ্ধার করে।
দুই শিশুর একই সাথে মৃত্যুর ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম। লাশ এক নজর দেখার জন্য হাজার হাজার লোক তাদের বাড়িতে আসছে এবং পরিবারের লোকজনদের শান্তনা দিতে গিয়ে আবেগে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়ছেন।
Leave a Reply