ফ্যাসিস্ট আওয়ামী লীগের গণহত্যার বিচার করতেই হবে : জামায়াত আমির

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি:
    সময় : বৃহস্পতিবার, জানুয়ারি ৩০, ২০২৫, ১১:২২ অপরাহ্ণ
  • ৩৯৩ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ ব্যাপক হারে মানুষ হত্যা করেছে। এ গণহত্যার বিচার করতেই হবে। তিনি আরো বলেন, ‘মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে, যারা লুণ্ঠনকারী তাদেরকে ক্ষমতায় আনা যাবে না।’

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে দীর্ঘ প্রায় ১৫ বছর পরে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে জয়পুরহাট জেলা জামায়াত আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘এদেশে কোনো দুঃশাসন থাকবে না। একটি অর্থবহ নির্বাচনের দিকে যেতে হবে এই জাতিকে। প্রয়োজনীয় সংস্কারের জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে চাই। জামায়াত একটি মানবিক, বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়তে চায়। সেজন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতের বিকল্প নেই।’ তাই দুর্নীতিবাজরা যাতে আবারো ক্ষমতায় যেতে না পারে সে জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, ‘আমাদের মসজিদ যেমন পাহারা দিতে হয় না তেমনি জামায়াত সরকার গঠন করলে মন্দির, গীর্জা, প্যাগোডা কোনো কিছু পাহারা দিতে হবে না। আমরা এমন একটা দেশ গড়তে চাই যেখানে ব্যবসায়ীদের কাছে কেউ চাঁদাবাজি করবে না, হুমকি দিবে না, কেউ দখলবাজি করবে না, ঘুষ খাবে না বরং তাদের সম্পদ আমরা রক্ষা করব।’

‘আর এমন দেশ গড়তে গেলে কোরআনের আইন চালু করতে হবে। আন্দোলনে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে তারা এমন বৈষম্যমুক্ত দেশ চায়। আমাদের সন্তানেরা যে স্বপ্ন নিয়ে প্রাণ দিয়েছে, সে স্বপ্ন পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা কারো কাছে মাথানত করব না। আমরা কখনো কোনো কারো সাথে আপস করব না,’ বলেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো: রফিকুল ইসলাম খাঁন বলেন, ‘স্বৈরাচার হাসিনা ছেচরা চোরের মতো দেশ ছেড়ে পালিয়েছে এবং সাথে ৩০০ এমপি-মন্ত্রীও পালিয়ে গেছে। তারা মানুষের ভোটার অধিকার নষ্ট করেছে, কোটি কোটি টাকা পাচার করেছে। তাদের বিচার বাংলার মাটিতে হবে, তারা যেখানেই থাক।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘এখনো ফ্যাসিবাদের দোসররা সরকারে ঘাপটি মেরে আছে। তাদের চিহ্নিত করে বিচার করতে হবে।’

ভোটার তালিকা প্রসঙ্গে বলেন, দুই কোটি ভোটার তালিকা সংশোধন করুন, সঠিকভাবে নতুন ভোটার তালিকা হালনাগাদ করুন।

জেলা জামায়াতের আমির ডা: ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম, অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক, বগুড়া শহর আমির আবিদুর রহমান সোহেল, সিরাজগঞ্জ জেলা আমির অধ্যক্ষ শাহিনুর আলম, দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ড. এনামুল হক, জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশীদ, রাশেদুল আলম সবুজ, জেলা ওলামা বিভাগের সভাপতি মাহমুদুল হাসান, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, শহর আমির আনোয়ার হোসেন, সদর উপজেলা আমির ইমরান হোসেন, আইডিইবির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল বাতেন, জেলা শিবিরের সভাপতি জুয়েল হোসেন, কালাই উপজেলা আমির মনছুর রহমান, পাঁচবিবি উপজেলা আমির ডা: সুজাউল করিম, ক্ষেতলাল উপজেলা আমির আমিনুল ইসলাম, আক্কেলপুর উপজেলা আমির শফিউল হাসান দিপু, সাবেক শিবির সভাপতি আব্দুল খালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসলাম হোসেন, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি তাপস কুমার মন্ডল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com