পার্বতীপুরে মৌসুমি ফল উৎসব

ওসমান আলী, দিনাজপুর প্রতিনিধি:
    সময় : বৃহস্পতিবার, জুলাই ১১, ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ণ
  • ৫৯৫ Time View

দিনাজপুরের পার্বতীপুর পৌরসভায় মৌসমী ফল উৎসবের আয়োজন করা হয়। পৌর মেয়র মো: আমজাদ হোসেন এই ফল উৎবের আয়োজন করেন।

বুধবার (১০ জুলাই) বিকেলে পৌরসভা কার্যালয়ে আয়োজিত ফল উৎসবে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ ও প্রিন্টস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

চলতি ফল মৌসুমে আম, কাঁঠাল, আনারসসহ বিভিন্ন ফলমূল ও খৈ, দই, মুড়ি দিয়ে উপস্থিত অতিথিদের আপ্যায়ন করা হয়। পৌর মেয়র মো: আমজাদ হোসেন নিজ হাতে অতিথিদের আপ্যায়ন করেন।

মৌসমী ফল উৎসবে মেয়র সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, সবাইকে নিয়ে একত্রি হয়ে ফলমূল খাওয়ার মজাই আলাদা। এতে করে সবাই মিলে ফলমূল খাওয়াসহ আনন্দ উৎসবে মেতে ওঠা যায়। এজন্যেই উৎসবের আয়োজন করেছি। তাছাড়া আমি সবাইকে সাথে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে পৌরসভাকে একটি স্মার্ট পৌরসভায় রুপান্তরিত করতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com