পার্বতীপুরে পরিচ্ছন্নতা কর্মীদের প্রশিক্ষণ ও নিরাপত্তা সামগ্রী বিতরণ

ওসমান আলী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
    সময় : শনিবার, জুলাই ২৭, ২০২৪, ৬:৩৩ অপরাহ্ণ
  • ৩৩৩ Time View
দিনাজপুরের পার্বতীপুরে পরিচ্ছন্নতা কর্মীদের বর্জ্য ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ ও নিরাপত্তা সামগ্রী বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (২৭ জুলাই) সকালে পার্বতীপুর পৌর অডিটোরিয়াম হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে শ্যামল বাংলা গ্রীন প্রকল্প-২ সিএইচপিডি ল্যাম্ব।
পার্বতীপুর পৌরসভার সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ ও নিরাপত্তা সামগ্রী বিতরণ করেন-পার্বতীপুর পৌরসভার মেয়র মো: আমজাদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শ্যামল বাংলা সবুজ প্রকেল্পর প্রজেক্ট কো-অডিনেটর আবদুস সাত্তার। অনুষ্ঠানে ৪০ জন পরিচ্ছন্নতা কর্মীকে একসেট করে গামবুট, একটি করে চশমা, এক জোড়া হাত মুজা ও একটি করে ভেষ্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com