নাগেশ্বরীতে মহিবুল হক খোকন চেয়ারম্যান নির্বাচিত

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
    সময় : বৃহস্পতিবার, মে ৩০, ২০২৪, ৬:১২ অপরাহ্ণ
  • ২৮০ Time View

 কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে শেষ হয়েছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোট গণনা শেষে ফলাফল আসতে শুরু করেছে। সন্ধ্যা থেকে ফলাফল আসা শুরু হয়। ২৯মে বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।

ইসি সূত্র জানায়, এ ধাপে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান ৬,এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী রয়েছেন।

নির্বাচনে বিজয়ী হলেন- ভিতরবন্দ ইউনিয়নের বাসিন্দা কে এম মহিবুল হক খোকন (খোন্দকার) চেয়ারম্যান, নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোস্তফা জামান, প্রভাষক রবিউল ইসলাম ( রুবেল) ভাইস চেয়ারম্যান এবং মিনারা খাতুন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মহিবুল হক খোকন কাপ পিরিচ প্রতিকে ৪৭ হাজার ৬শত ৭৮ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোস্তফা জামান মোটর সাইকেল প্রতিকে মোট ৪০ হাজার ১শত নিরানব্বই ভোট পেয়েছেন। ৭হাজার ৭শত আটত্রিশ ভোটের ব্যবধানে খোকন বিজয়ী হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com