জামায়াতের ‘শরীয়া কাউন্সিল’ ‘ডিপ্লোম্যাটিক সিন্ডিকেট’ ডিফেন্স কাউন্সিল এবং ‘মিডিয়া উইং’

Reporter Name
    সময় : শনিবার, নভেম্বর ৭, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
  • ২৮ Time View

এফ শাহজাহান :

প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামোতে ইতিবাচক পরিবর্তন আসছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জামায়াত সাংগাঠনিক সক্ষমতা বৃদ্ধির জন্য উপদেষ্টা পরিষদ গঠন করবে।

এটা জামায়াতের জন্য অবশ্যই বড় ধরনের একটা অগ্রগতি। সেই সঙ্গে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে গুনগত পরিবর্তনেরও একটা বড় ইঙ্গিত।

এ নিয়ে দীর্ঘ আলোচনার পর দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম নির্বাহী পরিষদ দলের উপদেষ্টা পরিষদ গঠনের ব্যাপারে একমত হয়েছে। এখন কেন্দ্রীয় মজলিসে শূরায় আলোচনার পর দলীয় গঠনতন্ত্র সংশোধন করা হবে।

এই উপদেষ্টা পরিষদের সদস্যদের কাছ থেকে আসা মতামতের ভিত্তিতে নির্বাহী পরিষদ সিদ্ধান্ত গ্রহণ করবে। উপদেষ্টা পরিষদে আমলা, কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা সদস্য হিসেবে থাকবেন। তবে তাদের শপথধারী (রুকন) সদস্য হওয়ার বাধ্যবাধকতা থাকবে না।

বর্তমান প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত শুধু জামায়াতের জন্য নয়,সমগ্র বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক যুগান্তকারী পরিবর্তন আনবে

জাময়াতে ইসলামীর নেতারা মনে করছেন, গণমুখী রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পেশাজীবী ও বিশেষজ্ঞদের মতামত গুরুত্ব দেওয়া প্রয়োজন।

জামায়াত যদি সত্যিই এটা উপলব্ধি করে থাকে, তাহলে তাদের আরেকটু লার্জ
স্কেলে অন্যান্য বিষয়গুলো নিয়েও ভাবতে হবে।

বর্তমান প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদ গঠনের পাশাপাশি জামায়াতের ‘শরীয়া কাউন্সিল’ ‘ডিপ্লোম্যাটিক সিন্ডিকেট’ ‘ডিফেন্স কাউন্সিল’ এবং ‘মিডিয়া উইং’ গঠন করাও এখন সময়ের দাবি।

প্রথমত : শরীয়া কাউন্সিল
(ক) শরীয়া কাউন্সিল গঠন পদ্ধতি
দেশের প্রচলিত রাজনীতি নিরপেক্ষ প্রখ্যাত আলেম-ওলামা,প্রসিদ্ধ ফকীহ্ , মুফতি, মুফাসসির এবং মুহাদ্দিসগণের সমন্বয়ে জামায়াতের শরীয়া কাউন্সিল গঠিত হতে পারে। সেখানে শুধু দেশেরই নয়, বিশ্বের বিভন্ন দেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জনপ্রিয় ইসলামিক স্কলার, শরীয়া বিশেষজ্ঞ আলেমগণ এই কাউন্সিলে সম্পৃক্ত থাকবেন। বিশেষ করে কওমী ঘরানার বিশেষজ্ঞ আলেমদের শরীয়া কাউন্সিলের সঙ্গে সম্পৃক্ত করলে আরো ফলপ্রসূ হবে। এই কাউন্সিল বিশ্বের সকল ইসলামী আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে চলবে।

২১ বা ৩১ সদস্য বিশিষ্ঠ এই শরীয়া কাউন্সিলের সদস্যগণ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষের সদস্য হওয়ার মতো যোগ্যতা সম্প্ন হবেন। এবং জামায়াত সরকার গঠন করলে, তাদেরকে সংসদের উচ্চকক্ষের সদস্য মনোনীত করা হবে।

(খ) শরীয়া কাউন্সিলের কাজ
জামায়াতের শরীয়া কাউন্সিলের কাজ হবে দলকে সহি শুদ্ধ ধর্মীয় দিক নির্দেশনা প্রদান করা। জামায়াতের রাজনৈতিক পলিসি ও হিকমা শরীয়া সম্মতভাবে সংশোধন করে দিবে।

জামায়াতের সকল পর্যায়ের জনশক্তির জন্য শরীয়া সম্মত আচরণবিধি প্রনয়ণ করা। বিশেষ করে রাজনৈতিক অঙ্গনের সকল কর্মকান্ড ইসলামী শরীয়া মোতাবেক পরিচালিত হচ্ছে কিনা তা মনিটরিং করবে শরীয়া কাউন্সিল।

শুধু মনিটরিং করেই থেমে থাকবে না, শরীয়া কাউন্সিলের বড় কাজ হবে ইসলামী শরীয়া সম্মতভাবে দলের সকল কার্যক্রম পরিচালনা হচ্ছে কিনা তা মনিটরিং এবং ফিল্টারিং করবে। এর ভিত্তিতে সঠিক দিক নির্দেশনা প্রদান করবে। কীভাবে ইসলামী রাষ্ট্র গঠন হবে ? ইসলামী রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে এবং ইসলামী রাষ্ট্র কীভাবে টেকসই হবে সেগুলোও ঠিক করবে জামায়াতের শরীয়া কাউন্সিল। শরয়ী ইখতেলাফি বিষয়ে ডিসকাস,ডিবেটিংয়ের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তি করবে।

ইসলামের পলিটিক্যাল থট এবং রিলিজিয়াস বার্নিং ইস্যু নিয়ে ডক্টরাল রিসার্চ, সেমিনার-সিম্পোজিয়ামের আয়োজন এবং ব্যাপক পাবলিকেশন ছড়িয়ে দিবে। এভাবে তারা জনশক্তির মোর‌্যাল পাওয়ার বিল্ডাপ করবে।

শরীয়া কাউন্সিলের দিক নির্দেশনাগুলো পর্যায়ক্রমে জামায়াতের নির্বাহী কমিটি,কর্ম পরিষদ এবং মজলিশে শূরায় পর্যালোচনার পর সিদ্ধান্ত গৃহিত হবে।

দ্বিতীয়ত : ডিপ্লোম্যাটিক সিন্ডিকেট
(ক) ডিপ্লোম্যাটিক সিন্ডিকেট গঠন পদ্ধতি
দেশের সৎ-যোগ্য অভিজ্ঞ এবং দক্ষ কূটনীতিক, ডিপ্লোম্যাটিক স্কলার, স্ট্রাটেজিস্টদের সমন্বয়ে জামায়াতের ডিপ্লোম্যাটিক সিন্ডিকেট গঠিত হতে হবে। এরসঙ্গে বিশ্বের নামকরা পেশাদার কূটনীতিকদেরও সম্পৃক্ত করতে হবে।

২১ বা ৩১ সদস্য বিশিষ্ঠ এই ডিপ্লোম্যাটিক সিন্ডিকেটের সদস্যগণ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষের সদস্য হওয়ার মতো যোগ্যতা সম্প্ন হবেন। এবং জামায়াত সরকার গঠন করলে তাদেরকে সংসদের উচ্চকক্ষের সদস্য মনোনীত করা হবে।

(খ) ডিপ্লোম্যাটিক সিন্ডিকেটের কাজ
ডিপ্লোম্যাটিক সিন্ডিকেট স্ট্রংলি ইন্টারন্যাশনাল লিয়াঁজো মেইনটেইন করবে এবং দুতিয়ালির কাজও করবে। বিশেষ করে ইন্টারন্যাশনাল লবি মেইনটেইনে তাদের সমক্ষমতা থাকতে হবে।

ডিপ্লোম্যাটিক সিন্ডিকেট জামায়াতের ফরিনপলিসি নির্ধারণে গ্লোবাল এবং লোকাল ইস্যুতে গবেষণা চালাবে এবং যথাসময়ে দলকে সঠিক দিক নির্দেশনা দিবে। যাতে করে আন্তর্জাতিক অঙ্গনে জামায়াত সম্পর্কে প্রচলিত ভুল ধারণার আবসান হয় এবং গ্লোবাল পাওয়ারের সঙ্গে জামায়াতের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এমনকি সুপার পাওয়ারের সঙ্গেও জামায়াতের ঘনিষ্ট সম্পর্ক গড়তে যা যা করনীয় তাই করবে।

ডিপ্লোম্যাটিক ইস্যুতে ডক্টরাল রিসার্চ,সেমিনার-সিম্পোজিয়াম এবং ব্যাপক পাবলিকেশন্স সার্কুলেট করবে। এভাবে তারা সংগঠনের ডিপ্লোম্যাটিক পাওয়ার বিল্ডাপ করবে।

ডিপ্লোম্যাটিক সিন্ডিকেটের দিক নির্দেশনাগুলো পর্যায়ক্রমে জামায়াতের নির্বাহী কমিটি,কর্ম পরিষদ এবং মজলিশে শূরায় পর্যালোচনার পর সিদ্ধান্ত গৃহিত হবে।

তৃতীয়ত : মিডিয়া উইং
(ক) মিডিয়া উইংয়ের গঠন পদ্ধতি
দেশের প্রখ্যাত সাংবাদিক,সাহিত্যিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মিডিয়া স্কলার, গণমাধ্যম গবেষক এবং গণমাধ্যম মালিকদের সমন্বয়ে জামায়াতের মিডিয়া উইং গঠন করা উচিৎ। মিডিয়া উইংয়ের সঙ্গে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পেশাদার সাংবাদিকদের সম্পৃক্ত করলে সেটা আরো বেশি কার্যকর হবে।

২১ বা ৩১ সদস্য বিশিষ্ঠ এই মিডিয়া উইংয়ের সদস্যগণ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষের সদস্য হওয়ার মতো যোগ্যতা সম্প্ন হবেন। এবং জামায়াত সরকার গঠন করলে তাদেরকে সংসদের উচ্চকক্ষের সদস্য মনোনীত করা হবে।

(খ) মিডিয়া উইংয়ের কাজ
আদিকাল থেকেই জামায়াতের বিরুদ্ধে প্রতিদিন অহরহ মিডিয়া ট্রায়াল হচ্ছে এবং হতেই থাকবে। পৃথিবীতে আর কোন সংগঠন নেই যার বিরুদ্ধে এতোবেশি অপপ্রচার এবং প্রোপাগান্ডা চালানো হয়।

কনসেন্ট ম্যানুফ্যাক্চারিং কোম্পানীতে প্রতিদিনিই উৎপাদিত জামায়াত বিরোধ বিষোদগার। সিন্ডিকেটেড মিডিয়ার সাঁড়াশি আক্রমন এবং বাংলাদেশের ‘শিকারী সাংবাদিকতার’ বিষাক্ত ছোঁবলে জামায়াতকে যেভাবে ক্ষত-বিক্ষত করা হচ্ছে। সেই যায়গায় ঢাল হয়ে কাজ করবে জামায়াতের মিডিয়া উইং। মিডিয়া উইং নিয়মিত জামায়াতের জন্য স্যোসাল এবং পলিটিক্যাল পাওয়ার জেরারেট করতে থাকবে।

ফ্যাক্টচেকিংয়ের মাধ্যমে জামায়াতের বিরুদ্ধে সকল ফেইকনিউজ এবং প্রোপাগান্ডার মোকাবেলা করবে মিডিয়া উইং। শুধু তাই নয়, পজিটিভ পাবলিসিটির জন্য দেশ-বিদেশের গণমাধ্যমের সঙ্গেও কাজ করবে মিডিয়া উইং।

ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মিডিয়ায় সম্প্রাচারের উপযোগী মনসম্পন্ন হিউজ কনটেন্ট তৈরি করবে এই উইং। দেশে এবং বিদেশে মিডিয়া উইংয়ের শক্তিশালি নেটওয়ার্ক থাকবে। যারা মিডিয়াহাব হিসেবে কাজ করতে পারবে।

ন্যাশনাল এবং ইন্টারনাশনাল কারেন্ট ইস্যুতে ডক্টরাল রিসার্চ, সেমিনার-সিম্পোজিয়াম এবং ব্যাপক পাবলিকেশন্স সার্কুলেট করবে। এভাবে তারা দলের মিডিয়া পাওয়ার বিল্ডাপ করবে।

মিডিয়া উইংয়ের দিক নির্দেশনাগুলো পর্যায়ক্রমে জামায়াতের নির্বাহী কমিটি,কর্ম পরিষদ এবং মজলিশে শূরায় পর্যালোচনার পর সিদ্ধান্ত গৃহিত হবে।

চতুর্থত : ডিফেন্স কাউন্সিল
(ক) ডিফেন্স কাউন্সিল গঠণপদ্ধতি
অবসারপ্রাপ্ত সামরিক অফিসার, নিরাপত্তা বিশ্লেষক এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞদের সমন্বয়ে জামায়াতের ডিফেন্স কাউন্সিল গঠিত হবে।

২১ বা ৩১ সদস্য বিশিষ্ঠ এই ডিফেন্স কাউন্সিলের সদস্যগণ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষের সদস্য হওয়ার মতো যোগ্যতা সম্প্ন হবেন। এবং জামায়াত সরকার গঠন করলে তাদেরকে সংসদের উচ্চকক্ষের সদস্য মনোনীত করা হবে।

(খ) ডিফেন্স কাউন্সিলের কাজ
বাংলাদেশের রাজনীতি সামরিক বাহিনীর হস্তক্ষেপের প্রবণতা প্রশমনে কাজ করবে। এছাড়াও সামরিক বাহিনীর সঙ্গে জামায়াতের দূরত্ব কমিয়ে সম্পর্ক ঘনিষ্ট করবে। বাংলাদেশে সামরিক শিল্পকারখানা স্থাপনে ফিজিবিলিটি স্টাডি করবে এবং উন্নত দেশগুলোর বিনিয়োগ আকর্ষনে কাজ করবে।

বাংলাদেশে বিদেশী শক্তির হস্তক্ষেপ বন্ধে এবং আধিপত্যবাদী আগ্রাসী শক্তির সকল আগ্রাসন মোকাবেলায় দলের জনশক্তি এবং দেশের মানুষকে সব সময় সজাগ রাখবে।

ন্যাশনাল এবং ইন্টারনাশনাল ডিফেন্স সিস্টেম নিয়ে ডক্টরাল রিসার্চ, সেমিনার-সিম্পোজিয়াম এবং ব্যাপক পাবলিকেশন্স সার্কুলেট করবে। এভাবে তারা সিকিউরিটি পাওয়ার বিল্ডাপ করবে।

ডিফেন্স কাউন্সিলের দিক নির্দেশনাগুলো পর্যায়ক্রমে জামায়াতের নির্বাহী কমিটি,কর্ম পরিষদ এবং মজলিশে শূরায় পর্যালোচনার পর সিদ্ধান্ত গৃহিত হবে।

এতোক্ষণ ভাবছেন আমি জামায়াতকে ফ্রি পরামর্শ দিচ্ছি। না, মোটেও তা নয়। এগুলো পরামর্শও নয়। কারণ, বিনা পয়সার পরামর্শ কেউ কোনদিন শোনেনি,ভবিষ্যতেও শুনবে না।

এগুলো মূলত ভারতীয় আগ্রাসনবিরোধী বাংলাদেশপন্থী মজলুম মানবতার মনের কথা। নিজের খেয়ে বনের মোষ তাড়ানো আমি, সেই কথাগুলোই জনগণের পক্ষ থেকে শুধু তুলে ধরলাম। যদি কোনদিন কাজে লাগে-এই আশায়।

কারণ,আজাদী পক্ষের শক্তি বিশ্বাস করে
জামায়াত টিকে গেলে বাংলাদেশ টিকবে।
……………………………………
এফ শাহজাহান
স্ট্রাকচারাল স্ট্রাটেজি
ঐতিহাসিক ৭ নভেম্বর ২০২৬
…………………………………..

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com