ইসলামী ব্যাংকের ভেতর ডিজিটাল বাটপাড় : কোটি কোটি টাকা লুটে নিচ্ছে ভুত কাস্টমার

Reporter Name
    সময় : সোমবার, নভেম্বর ১৬, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
  • ৬৯ Time View

এফ শাহজাহান : 

ইসলামী ব্যাংক ধ্বংস করতে নানা ছকে কাজ করছে এস আলমের চেলা-চামুন্ডরা।সেই সঙ্গে সরকারের আশকারায় আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে ব্যাংকের ভেতরে সাইবার সিস্টেম দখলে নিয়েছে ডিজিটাল বাটপাড়রা । এদের কারসাজিতে ক্রেডিট কার্ড জালিয়িাতির মাধ্যমে ইসলামী ব্যাংকের কোটি কোটি টাকা গায়েব হয়ে যাচ্ছে। ব্যাংকের আমানত লুটপাট করার মাধ্যমে ব্যাংকটাকে দেউলিয়া করার জন্য ব্যাংকের সাইবার সিস্টেমে বাসা বেঁধেছে ভুত কাস্টমাররা।
সম্প্রতি ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের সীমা লঙ্ঘন করে জালিয়াতির মাধ্যমে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আত্মসাৎ করা নগদ ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের সাতটি এটিএম কার্ড, তিনটি চেক বই ও অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ক্রেডিট কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা হাতিয়ে নেওয়া ব্যক্তি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা হয়ে এতোবড় জ্বালিয়াতি কীভাবে করলেন ?
ক্রেডিট কার্ড জালিয়াতকারী ব্যক্তির কোন আইটি ব্যাকগ্রাউন্ড নাই। তিনি ফিনাইন্সিয়াল সাবইবার সিস্টেম বা ফিনাইন্সিয়াল টেকনোলজি কিংবা ফিনটেক সম্পর্কে অভিজ্ঞও নন।
স্বভাবতই প্রশ্ন উঠছে, তার সঙ্গে ব্যাংকের সাবাইর সিসে্েটমের বড় কোন রাঘববোয়াল জড়িত আছে কি না ? তা না হলে এরকম একজন নন টেকনিক্যাল ব্যাক্তির পক্ষে ব্যাংকের টেনিক্যাল সিস্টেম ভেঙ্গে টাকা লুুটপাট করা কীভাবে সম্ভব ?
২০১৫ সালে শহিদুল ইসলামের নামের ঐ ব্যাক্তি এক লাখ টাকা সীমার একটি ‘খিদমাহ ক্রেডিট কার্ড’ নিয়েছিলেন করেছিলেন ইসলামী ব্যাংকের নওগাঁ শাখা থেকে।
সম্প্রতি ওই কার্ড ও পূবালী ব্যাংকের এটিএম/সিআরএম বুথের এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে ব্যাংক হিসাবে ধারাবাহিকভাবে অননুমোদিত অর্থ স্থানান্তর শুরু করেন তিনি।
শুরুতে প্রতিটি লেনদেনে এক লাখ টাকার কম স্থানান্তর করা হলেও পরে তা বাড়িয়ে আড়াই লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়। যা কার্ডের অনুমোদিত সীমার সম্পূর্ণ পরিপন্থী। গত বছরের জুন থেকে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টির বেশি লেনদেনের মাধ্যমে ইসলামী ব্যাংকের মোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়।
এটা শুধু ধরা পড়া একজন জালিয়াতের ঘটনা। ব্যাংকের আরো অনেক ক্রেডিট কার্ডধারীদের কী অবস্থা, সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন।
এতোবড় জালিয়াতি নিয়ে ইসলামী ব্যাংকের তেমন কোন মাথাব্যাথা আছে বলে মনে হচ্ছে না। এখন পর্যন্ত হেড অফিসের কোন কুতুব ধরা পড়েনি। ব্যাংকের সাইবার সিস্টেম যারা নিয়ন্ত্রন করেন তাদেরও কেউ ধরা পড়েনি।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের গ্রাহকদের জন্য শরিয়াহ-সম্মত এবং আধুনিক প্রযুক্তিনির্ভর একটি পূর্ণাঙ্গ ফিনটেক ইকোসিস্টেম পরিচালনা করে। এর মূল ভিত্তি হলো ডিজিটাল ওয়ালেট, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ইন্টারনেট ব্যাংকিং এবং কার্ডলেস এটিএম সেবা।
এই সেবা পরিচালনায় যারা জড়িত,তারাই এই ক্রেডিট কার্ড জালিয়াতির সঙ্গে জড়িত থাকতে পারেন। এবিষয়ে ইসলামী ব্যাংক আসলেই কোন তদন্ত করবে কিনা তা জানা যায়নি। ফলে ফিনটেক ইকোসিস্টেম পরিচালনাকারীদের কেই এই জালিয়াতির সঙ্গে জড়িত কিনা সেই প্রশ্নের উত্তরও জানা সম্ভব হবে না।
ব্যাংকের সেন্ট্রাল অফিসে আস্তানা গেড়ে বসা ডিজিটাল বাটপাড়দের কেউ ধরা না পড়লে ব্যাংকের আমানত লুটপাটকারী ভুত কাসম্টমারা পর্দার আড়লেই থেকে যাবে । আর ব্যাংকের টাকা গায়েব হতেই থাকবে।
তাহলে ইসলামী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা কি
এভাবেই গায়েব হয়ে যাবে ?
……………………………………
এফ শাহজাহান
ফিনটেক ফ্যান্টাসি
১৫ নভেম্বর ২০২৬
……………………………………….

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com