পল্টন হত্যাকান্ডের বিচারের দাবীতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

Reporter Name
    সময় : বুধবার, অক্টোবর ২৮, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
  • ১০৬ Time View

স্টাফ রিপোর্টার : ঢাকার পল্টনে ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠা তান্ডব ও হত্যাকান্ডের খুনিদের বিচারের দাবীতে বুধবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাদ জোহর বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ হতে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ প্লাজায় সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট আল আমিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম, মাওলানা আব্দুল হালিম বেগ, রফিকুল আলম, শ্রমিক নেতা আজগর আলী, মাওলানা আব্দুল হালিম বেগ, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ প্রমুখ।

সমাবেশে অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে লগি-বৈঠা দিয়ে প্রকাশ্যে মানুষ হত্যার ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। শহীদদের পরিবার দীর্ঘদিন ধরে ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে।

জাতীয় স্বার্থে মামলাটি পুনরুজ্জীবিত করে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাস ও হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অতীতের সব রাজনৈতিক সহিংসতা, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com