বগুড়ায় অধ্যক্ষ শাহাবুদ্দিনের নেতৃত্বে জামায়াতের নির্বাচনী জনসংযোগ

Reporter Name
    সময় : শনিবার, মার্চ ২৮, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
  • ১৬৭ Time View

সাতমাথা ডেস্ক : আগামী ৯ এপ্রিল বগুড়া সদর-৬ আসনের উপ-নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ২০ নং ওয়ার্ডের উদ্যোগে নাটাইপাড়া বউবাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ করা হয়েছে ।

গণসংযোগ চলাকালীন উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, দৈনিক সাতমাথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন। এসময় তার সঙ্গে আরো  উপস্থিত ছিলেন  বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর সেক্রেটারি মো: আনোয়ারুল ইসলাম, প্রভাষক মো: হাবিবুর রহমান আকন্দ, ২০ নং ওয়ার্ড সেক্রেটারি ইঞ্জিনিয়ার এম.এ. হাকিম, কর্মপরিষদ সদস্য মো: মোমিনুল ইসলাম, ইউনিট সভাপতি মো: আবুল হাসান, মো: রাজিব উদ্দিন, মাও: মো: নুরুল আলম সহ অন্যান্য নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন।

গন-সংযোগ শেষে বায়তুর রহমান আহলে হাদীস জামে মসজিদে মাগরিবের সালাত আদায়ের পর কোরআন ও হাদিস থেকে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com