বগুড়া সদরে দাঁড়িপাল্লার পক্ষে মহিলাদের বিশাল মিছিল

Reporter Name
    সময় : রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
  • ৩৬৩ Time View

স্টাফ রিপোর্টার : বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে বিশাল মিছিল করেছে জামায়াতে ইসলামীর মহিলা শাখা। বগুড়া শহর মহিলা জামায়াতের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড আয়োজিত নির্বাচনী মিছিলটি শুরু হয় রোববার সকাল ১১টায়। বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল মিছিলে নেতৃত্ব দেন।

সাবগ্রাম দ্বিতীয় বাইপাস সড়কে শুরু হয়ে মিছিলটি আকতারা, নারুলী, বউবাজার, কইপাড়া, বরিয়া হয়ে আবারও দ্বিতীয় বাইপাসে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, এ্যাড. আল-আমিন, শহর মহিলা জামায়াতের সেক্রেটারি ফজিলাতুন্নেছা হাসি, সহকারি সেক্রেটারি মরিয়ম বেগম মুন্নি, ৫নং জোন সেক্রেটারি দিলরুবা খানম ইতি, সহকারি সেক্রেটারি নার্গিস আকতার, ১৯নং ওয়ার্ড সেক্রেটারি সুরাইয়া পারভীন, ২০নং ওয়ার্ড সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর মঞ্জুয়ারা মুন্নী, ২১নং ওয়ার্ড সেক্রেটারি মনিরা বেগম।জামায়াত নেতৃবৃন্দ বলেন, ভোটাররা কারো কোন মিথ্যা প্ররোচনায় এবার বিভ্রান্ত হবেনা।

তারা সৎ এবং যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন। বিগত ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে সবচেয়ে নির্যাতিত ছিল জামায়াত। জুলাই অভ্যুত্থানের পর একটি দল যখন চাঁদাবাজী, খুন-খারাবীতে লিপ্ত ছিল জামায়াতে ইসলামী তখন নিয়োজিত ছিল মানুষের সেবায় । একারনে এবারের নির্বাচনের বগুড়াসহ সারাদশে দাঁড়িপাল্লার জোয়ার এসেছে। সবাই জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। বগুড়া সদরবাসী তাদের এমপি হিসেবে জামায়াত প্রার্থীকেই বেছে নিবে বলে তারা মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com