এফ শাহজাহান :
বগুড়া সদরে কাল ভোট । মাগুরা উপনির্বাচনের নজিরবিহীন ভোট ডাকাতির পূনরাবৃত্তির আশঙ্কায় বগুড়া এমনিতেই উত্তপ্ত হয়ে আছে। সেই উত্তাপের আগুনে আজ আবার নতুন করে ঘি ঢেলেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা।
বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা শেষ মূহুর্তে ধর্মীয় অনুভুতিতে আঘাত হেনে বিষ্ফোরক বক্তব্য দিয়েছেন। তিনি নেকাব পরা নারীদের ভোটকেন্দ্রে ঢাুকতে না দেওয়ার ঘোষণা দিয়ে উদ্ভুত পরিস্থিতি একেবারে ঘোলাটে করে ফেলেছেন।
বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা বলেছেন নেকাব পরা নারীরা যাতে ভোটকেন্দ্রে ঢুকতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে। নারী ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার এই ঘোষণা দেওয়ায় ফুঁসে উঠেছেন বগুড়ার নারী সমাজ। বাদশার বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে নেকাব ও হিজাব পরা নারীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বগুড়ার রাজপথ। বুধবার দুপুরে বিপুল সংখ্যক হিজাব-নেকাব পরিহিতা নারী রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন।
৯ এপ্রিলের উপনির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করছেন জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল এমন অভিযোগ করার পর দুপুরে প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বক্তব্যের একপর্যায়ে বলেন, “যেসকল নারীরা নেকাব পরে ভোট দিতে যাবে তাদেরকে নেকাব খুলে দেখতে হবে। যারা পোলিং এজেন্ট থাকবেন তারা নেকাব খুলে চেহারা না দেখে ভোট দিতে দিবেন না।
”বিএনপি প্রার্থীর এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রচারের সাথে সাথে শহরের নেকাবধারী নারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। মুহুর্তের মধ্যে বিপুল সংখ্যক নেকাব পরা নারী জেলা নির্বাচন অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন। এসময় তারা জেলা নির্বাচন অফিসার ও উপনির্বাচনের রিটার্নিং অফিসারের সাথে সাক্ষাত করে তাদের ক্ষোভের কথা জানান এবং ভোট কেন্দ্রে নেকাব ও হিজাব পরা নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান।
রিটার্নিং অফিসার নারীদের কথা শুনে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য নারী ভোটারদের প্রতি আহ্বান জানান। নারী ভোটারদের নিরাপদে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়ে নির্বিঘ্নে বাসায় ফেরার ব্যবস্থা নির্বাচন কমিশন করবে বলেও তিনি আশ্বস্ত করেন। বিক্ষুব্ধ নারী বিএনপি প্রার্থীর বক্তব্য প্রত্যাহার এবং তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের বিচার দাবী করলে রিটার্নিং অফিসার লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। বিক্ষুব্ধ নারীরা এরপর বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা কর্তৃক নেকাব বিরোধী বক্তব্যের বিষয়ে জেলা প্রশাসকের নিকট অভিযোগ দেন।
এসময় বিপুল সংখ্যক হিজাব পরা নারী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় উপস্থিত সংবাদ কর্মিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, মহিলা জামায়াতের কেন্দ্রিয় নেত্রী মিসেস সাজেদা সামাদ। তিনি বলেন, নির্বিঘ্নে ভোট প্রদান একজন নাগরিক হিসেবে সবার অধিকার। আমরা উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাই। কিন্তু ধানের শীষের র্প্রার্থী রেজাউল করিম বাদশা নেকাব নিয়ে যা বলেছেন তা পর্দানশীল নারীদের জন্য অবমাননাকর।
বিক্ষুব্ধ নারীরা বলছেন,বিএনপির প্রার্থী একদিকে পর্দানশীল নারীদের অপমান করেছেন, অন্যদিকে ইসলামের ফরজ বিধানের বিরোধীতা করে ইসলাম অবমাননা করেছেন। আমরা তার শাস্তির দাবী করছি। অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহারের জন্য জোর দাবী জানাচ্ছি। অন্যথায় নারী ভোটাররা তার সমুচিত জবাব ভোটকেন্দ্রেই দিবে।
……………………………………..
এফ শাহজাহান
ইলেকশন অ্যানলাইসিস
৮ এপ্রিল ২০২৬
……………………………………….
Leave a Reply